উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: জয়নগরে বেআইনি ভাবে দেশি মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে জয়নগর থানার নারায়নীতলা পঞ্চায়েতের সরবেড়িয়া মলিঘাটি এলাকা থেকে এই বেআইনি কারবারের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

অভিযানের সময় পুলিশ উত্তম প্রামাণিক নামে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে।

বেআইনি ভাবে দেশি মদ বিক্রির দায়ে তাকে আটক করে জয়নগর থানায় নিয়ে আসা হয়। ধৃত ব্যক্তির বাড়ি জয়নগর থানার সরবেড়িয়া এলাকাতেই বলে জানা গেছে।

সোমবার সকালে পুলিশি হেফাজত থেকে ধৃত উত্তম প্রামাণিককে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এলাকায় এ ধরনের বেআইনি দেশি মদ বিক্রি রুখতে আগামী দিনেও পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।