পুবের কলম ওয়েব ডেস্কঃ শিবসেনা (ইউবিটি)-র মধ্যে ভাঙন নিয়ে জল্পনা বেশ কয়েকদিন ধরেই জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে আজ সোমবার নাকি একনাথ শিন্ডের শিবসেনা গোষ্ঠীতে যোগ দিতে চলেছেন ৬ জন সাংসদ। আজ সোমবার তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন বলে দাবি করেছেন, মহারাষ্ট্রের মন্ত্রী এবং শিবসেনা বিধায়ক প্রতাপ সারনাইক। এই ৬ জন সাংসদ একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিলে সাধারণভাবেই দলের আসনসংখ্যা বেড়ে ৭ থেকে বেড়ে হবে ১৩ জন।
আরও পড়ুন:
প্রতাপ সাংবাদিকদের জানিয়েছেন, আজ ৬ জন সাংসদ আনুষ্ঠানিকভাবে শিবসেনায় যোগ দেবেন।
এর ফলে তাঁদের সলের সাংসদের সংখ্যা ৭ থেকে বেড়ে ১৩ হবে। এতে শিবসেনার শক্তি বৃদ্ধি পেয়েছে। ওমরাজে নিম্বালকার এবং নাগেশ আষ্টিকার আনুষ্ঠানিকভাবে ইউবিটি সেনা থেকে তাদের বিচ্ছেদের কথা আগেই ঘোষণা করেছেন। তিনি জানান, সাংসদরা তাদের সিদ্ধান্তের বিষয়ে লোকসভার স্পিকারকে একটি চিঠি জমা দিয়েছেন। প্রতাপ এই পদক্ষেপকে দলের অপারেশন টাইগারের ফল হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, যে ৬ জন সাংসদ বালাসাহেব ঠাকরের আদর্শ অনুসরণ করেন, তারাই শিবসেনায় যোগ দিচ্ছেন।আরও পড়ুন:
শিবসেনার এমএলসি মনীষা কায়ান্দে বলেছেন, এই ঘটনার বিষয়ে তাঁর কাছে কোনো আনুষ্ঠানিক খবর নেই, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে সাংসদরা শিন্দে গোষ্ঠীর সঙ্গে যোগ দিচ্ছেন। তিনি বলেন, কেউই বিদ্রোহী নন। তাঁরা শিব সৈনিক এবং শিবসেনায় যোগ দিচ্ছেন। এ বিষয়ে আমার কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তিনি আরও বলেন যে, শিবসেনা প্রধান একনাথ শিন্ডে এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে কিছু ভালো খবর আশা করা হচ্ছে।