মহারাষ্ট্রের রাজনীতিতে ‘অপারেশন টাইগার’ ঘিরে জল্পনা ক্রমেই জোরদার হচ্ছে। গুঞ্জন উঠেছে, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-র কয়েকজন সাংসদ দলবদল করে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবিরে যোগ দিতে পারেন। এই পরিস্থিতিতেই রবিবার দলের সাংসদদের নিয়ে জরুরি বৈঠক করলেন উদ্ধব ঠাকরে।
আরও পড়ুন:
মুম্বইয়ের ‘মাতোশ্রী’ নিবাসে অনুষ্ঠিত ওই বৈঠকে দলের সবক’জন সাংসদের উপস্থিতি ছিল বলে দাবি করেছে শিবসেনা (উদ্ধব)।
বৈঠক শেষে দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত জানান, দলের সাংসদরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছেন এবং চলমান জল্পনার অবসান ঘটবে বলেই তিনি আশাবাদী।আরও পড়ুন:
দলের সূত্রে জানা গেছে, কয়েকজন সাংসদ সরাসরি বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মুম্বইয়ের সাংসদ অনিল দেশাই, অরবিন্দ সাওয়ান্ত ও সঞ্জয় পাতিল। এছাড়া নাসিকের সাংসদ রাজাভাউ ওয়াজেসহ আরও কয়েকজন সাংসদ ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে অংশ নেন।
পারভানির সাংসদ সঞ্জয় যাদব ফোনে উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেন। ব্যক্তিগত কারণে কয়েকজন সাংসদ সরাসরি উপস্থিত থাকতে পারেননি বলেও দলীয় সূত্রের দাবি।আরও পড়ুন:
সূত্রের খবর, বৈঠকে সাংসদদের মহারাষ্ট্র সরকারের ঘোষিত কৃষিঋণ মকুব প্রকল্পের অর্থ বণ্টনের ওপর নজর রাখার নির্দেশ দেন উদ্ধব ঠাকরে। পাশাপাশি স্থানীয় স্তরে দলীয় বিধায়কদের সঙ্গে সমন্বয় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপরও জোর দেন তিনি।