পুবের কলম ওয়েব ডেস্কঃ এবার বিশ্বকাপে শুরুর ম্যাচে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে মরক্কো। হেক্সা মিশনে থাকা ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়েছে তারা। তবে এর মধ্যে উঠে এলো একটি চাঞ্চল্যকর বিষয়। আর সেটা হল, ব্রাজিল ম্যাচে মাঠে নামা মরক্কো দলের বেশিরভাগ ফুটবলার কিন্তু ভিনদেশি। তারা মরক্কোর বাইরে জন্মেছেন।
বিশ্বকাপের দলে থাকা ২৬জন ফুটবলারের মধ্যে মরক্কোতে জন্ম হয়েছে মাত্র সাতজন। বাকি ১৯ জনই বাইরে জন্মেছেন, মানে দ্বৈত নাগরিক।আরও পড়ুন:
বিশ্বকাপ স্কোয়াডে থাকা মরক্কোতে জন্ম নেওয়া সাত ফুটবলার হলেন আজেদ্দিন উনাহি, আহমেদ রেদা তাগনাউতি, মারওয়ান সাদান, ইউসুফ বেলাম্মারি, সুফিয়ান রহিমি, আমিন এসবাই ও আয়ুব এল কাবি। খোদ মরক্কো দলের অধিনায়ক আশরাফ হাকিমির জন্ম স্পেনে। জন্মসূত্রে মরক্কোর স্প্যানিশ ফুটবলাররা হলেন, রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ব্রাহিম দিয়াজ, ব্রাজিল ম্যাচে গোল পাওয়া ইসমাইল সাইবারির জন্মও স্পেনে।
ডিফেন্ডার চাদি রিয়াদও স্পেনে জন্মেছেন। ফ্রান্সে জন্ম নেওয়া খেলোয়াড়রা হলেন ইসা দিয়োপ, আইয়ুব বুয়াদ্দি ও গেসিম ইয়াসিন। এছাড়া নেদারল্যান্ডসের জন্মেছেন মরক্কোর তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারা হলেন সোফিয়ান আমরাবাত, আনাস সালাহ-এদ্দিন ও নুসাইর মাজরাউই। এবং বেলজিয়ামে জন্ম নিয়েছেন বিলাল এল খানুস, চেমসদিন তালবি ও জাকারিয়া এল ওয়াহদির। মরক্কোর অন্যতম সেরা গোলরক্ষক ইয়াসিন বোনোর জন্ম কানাডার মন্ট্রিয়ালে। মরক্কোর কোচ মুহাম্মদ ওয়াহবির জন্মও ব্রাসেলসে।