গত কয়েক বছর ধরে বিশ্বের ধনীতম ব্যক্তি হিসেবে টানা নিজের অবস্থান অক্ষুণ্ণ রেখেছেন ইলন মাস্ক। তবে এতদিন তিনি বিলিয়নেয়ার হিসেবে পরিচিত থাকলেও, এবার তিনি ট্রিলিয়নেয়ার বা লক্ষ কোটিপতির অভিজাত ক্লাবে প্রবেশ করেছেন। অর্থাৎ, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এখন ১ লক্ষ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করেছে। এর আগে পৃথিবীর কোনো ব্যক্তির এমন অভাবনীয় সম্পদের নজির নেই। অর্থাৎ তিনিই একমাত্র ব্যক্তি যিনি লক্ষ কোটিপতি হিসেবে জায়গা করে নিলেন।
আরও পড়ুন:
ইলন মাস্কের ১.০৫ ট্রিলিয়ন ডলারের মোট সম্পদ বিশ্বের বেশ কয়েকটি দেশের বার্ষিক জিডিপির সমান। আর এই বিশাল সম্পদের তুলনায় দেশের অন্যান্য ধনকুবেররা কার্যত নগণ্য। বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি হলেন ল্যারি পেজ, যার সম্পদের পরিমাণ ২৯ হাজার ৪০০ কোটি ডলার।
আরও পড়ুন:
তালিকায় তার পরেই অবস্থান করছেন সার্জে ব্রিন (২৭ হাজার ১০০ কোটি ডলার), জেফ বেজস (২৪ হাজার ৮০০ কোটি ডলার) এবং ল্যারি এলিসন (২৩ হাজার ১০০ কোটি ডলার)। ইলন মাস্কের এই আকাশচুম্বী সম্পদ বৃদ্ধির ধারা বিশ্ব অর্থনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।