পুবের কলম ওয়েব ডেস্ক: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার শক্তিশালী দেশ মরক্কোর প্রতিপক্ষ ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন কঠিন ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো চাপে ফেলে ড্র করেছে মরক্কো। আর এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে দুর্দান্ত ফুটবল খেলে সবার নজর কেড়ে নিয়েছেন আইয়ুব বুয়াদ্দি। মরক্কোর জার্সিতে এটি ছিল তার প্রথম ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ম্যাচেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ১৮ বছর বয়সী এই তরুণ ফুটবলার।
নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আইয়ুব বুয়াদ্দির পারফরম্যান্সের সামনে কাসেমিরো এবং ব্রুনো গিমারাইসদের মতো বিশ্বখ্যাত তারকারাও ম্লান হয়ে গিয়েছিলেন।আরও পড়ুন:
নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মরক্কো। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন আইয়ুব বুয়াদ্দি। পুরো ৯০ মিনিট মাঠ চষে বেড়িয়েছেন মরক্কোর এই প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার। রক্ষণভাগ থেকে আক্রমণভাগ, সর্বত্রই ছিল তার অবাধ বিচরণ।
ম্যাচে তিনি ৬৬টি পাসের মধ্যে ৬১টিই সফলভাবে সম্পন্ন করেছেন। এছাড়া ফাইনাল থার্ডে ১৬টি পাসের সবগুলোই ছিল নির্ভুল। প্রতিপক্ষের পা থেকে ৬টি বল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি কাসেমিরোদের গোল করার পাঁচটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা রুখে দিয়েছেন তিনি। অভিষেক ম্যাচে এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ ফুটবল বিশ্ব।আরও পড়ুন:
আইয়ুব বুয়াদ্দির জন্ম ফ্রান্সে।
বয়সভিত্তিক পর্যায়ে তিনি ফ্রান্সের হয়ে খেললেও বাবা-মায়ের দেশ মরক্কোর প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে সেই দেশকেই বেছে নেন। অথচ বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগেও মরক্কো দলে তার খেলা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা ছিল। বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে তিনি আনুষ্ঠানিকভাবে মরক্কোর হয়ে খেলার অনুমতি পান। এরপর বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাকে দলে রাখতে দ্বিধা করেননি মরক্কোর কোচ মুহাম্মদ ওয়াহবি। ব্রাজিল ম্যাচের শেষে কোচ ওয়াহবি বলেন, ওর বয়স ১৮ না হলেও ওকে ম্যাচে নামানো নিয়ে আমার কোনো সংশয় ছিল না। আমি বয়স দেখে নয়, বরং বুয়াদ্দির পারফরম্যান্স বিচার করেই তাকে দলে নিয়েছি। আজ বিশ্ববাসী তার সেই পারফরম্যান্সের ঝলক দেখল।