শুভ্রজ্যোতি ঘোষঃ শনিবার সর্বসম্মতিক্রমে মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হয়ে মহামেডানের ট্রাস্টি এবং কার্যকরী সমিতির সদস্যদের কাছে স্পষ্ট বার্তা দিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বললেন, মহামেডানের সভাপতি হিসেবে আমার একমাত্র এজেন্ডা হচ্ছে আমি ১৩৫ বছরের প্রাচীন এই ক্লাবটির ঐতিহ্য বজায় রেখে তাকে এক নম্বরে নিয়ে যেতে চাই। অনেক বড় বড় ব্যক্তিত্ব এই ক্লাবের প্রেসিডেন্ট হয়েছেন। ক্লাবকে খ্যাতির উচ্চশিখরে নিয়ে গেছেন। আমি সেই ঐতিহ্যকে পুরোদমে বহন করতে চাই।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘রাজনীতি রাজনীতির জায়গায়, ক্লাব ক্লাবের জায়গায়।’ মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মনোনীত হয়ে সাফ জানিয়ে দিলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার ক্লাবের ট্রাস্টি বোর্ড ও শীর্ষকর্তারা বৈঠক করেন ক্লাবের নতুন সভাপতি হুমায়ুন কবীরের সঙ্গে। সেখানে তাঁকে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে বরণ করে নেওয়া হয়। উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি আমিরউদ্দিন ববি, মুহাম্মদ কামারউদ্দিন, ইশতিয়াক আহমেদ রাজু, হাজী মুস্তাক আহমেদ সিদ্দিকি, আহমদ হাসান ইমরান, মনজর ইকবাল, ডা. ত্বহা-সহ আরও অনেকে।
আরও পড়ুন:
কয়েকদিন আগে রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশিথ প্রামাণিক বলেছিলেন, খেলাধুলোর সঙ্গে রাজনীতি যুক্ত থাকবে না। তাঁকে পালটা প্রশ্ন করে হুমায়ুন বলেন, ‘আইএফএফ-এর সভাপতি কল্যাণ চৌবে। তিনি তো বিজেপি নেতা।
ভোটে হেরেছিলেন। তিনি কীভাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হয়েছিলেন? অমিত শাহের ছেলে ভারতীয় ক্রিকেট বোর্ডে কী করে আছেন?’আরও পড়ুন:
একইসঙ্গে তিনি জানান, ‘প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্বরই একটা ডেকোরাম থাকে। আমাদেরও আছে। আমি ক্লাবে কোনও রাজনৈতিক কথাবার্তা শুনবও না, বলব না। ক্লাবে কোনও রাজনীতি থাকবে না। আমি বাইরে রাজনীতিবিদ, ক্লাবে নই। কারও যদি নির্দিষ্ট অভিাযোগ থাকে, তা জানান, ন্যায় সংগতভাবে উত্তর দেব। ক্লাবের বাইরে যেন কোনও বিক্ষোভ বা বিoোহ না হয়।’
আরও পড়ুন:
এই মুহূর্তে মহামডান স্পোর্টিং ক্লাবে ১৩ কোটি ৯৭ লক্ষ টাকার দেনা রয়েছে। সেই ঋণ শোধ করে ক্লাবকে নতুন দিশা দেখাতে চাইছেন মহামেডান স্পোর্টিং সভাপতি হুমায়ুন কবীর। তিনি জানিয়েছেন, ‘আমি ইতিমধ্যেই ক্লাবের আর্থিক দিক নিয়ে ভেবেছি।
তবে একদিনে তো সব হয় না। ইনশাআল্লাহ! চেষ্টা করব দল যাতে প্রতিযোগিতামূলক প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল, মোহনবাগানের সঙ্গে টক্কর দিতে পারে।’ বিনিয়োগ নিয়ে বলতে গিয়ে হুমায়ুন বলেন, ‘আমি ২-৪ জনের সঙ্গে কথা বলেছি। আর্থিক সমস্যাগুলো মেটানোর চেষ্টা করব। আমি নিজেও টাকা দেব। প্লেয়ারদের বকেয়া মেটানো হবে। ক্লাব সমর্থকদের কাছে আবেদন জানাব কোনও ব্যক্তি আক্রমণ করবেন না।’আরও পড়ুন:
ক্লাবের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট আমিরউদ্দিন ববি জানিয়েছেন, সমর্থকদের আবেগ আর ক্লাবের প্রতি ভালোবাসা সঙ্গে নিয়ে সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে আইএসএলে ব্যর্থতার সঙ্গে সঙ্গে তার সময়কালে ক্লাবের সাফল্যের খতিয়ানও তুলে ধরলেন আমিরউদ্দিন ববি। তিনি জানিয়েছেন, ‘বাঙ্কারহিল কিংবা শ্রাচী, কেউই আমাদের সাহায্য করতে পারল না। মাঝপথে সব হাত ছেড়ে দিল। তবে আমরা তো কলকাতা লিগ জিতেছি, ক্লাব ছেড়ে যাইনি।
ক্লাবের পরিকাঠামো কোথা থেকে কোথায় নিয়ে এসেছি। তবে একটা ব্যাপার নিশ্চিত করতে চাই। বাঙ্কারহিল কিন্তু এখনও আছে।’ আমিরউদ্দিন বলেন, ‘সমর্থকদের চাপ নতুন কিছু নয়। ক্লাবের সমস্যাটা আজকের নয়, দীর্ঘদিনের। তবে এবার হুমায়ুন ভাই এসে গিয়েছেন। আমরা তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দিচ্ছি।’আরও পড়ুন:
শোনা যাচ্ছিল ক্লাবের পুরো পরিচালন কমিটিই ভেঙে দেওয়া হবে। যদিও ক্লাবের নতুন সভাপতি হুমায়ুন কবীর জানিয়েছেন, শুধু সভাপতি পদেই পরিবর্তন হয়েছে। ক্লাবের বাকি কমিটি এখনো একই রয়েছে। কয়েকদিনের মধ্যেই তিনি বৈঠক করবেন। সেই বৈঠক থেকেই হয়তো নতুন কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ দিন ক্লাবের তরফ থেকে হুমায়ুন কবীরের হাতে তুলে দেওয়া হয় মহামেডান স্পোর্টিং-এর ০১ নম্বর জার্সি।