পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোট মেতার পর এবার তৃণমূলের দিকে সন্ধির হাত বাড়ালেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। তিনি স্পষ্ট জানিয়ে দেন তৃণমূলের সঙ্গে সরকার গঠনে থাকতে পারেন। তবে তাঁর বেশ কিছু শর্ত রয়েছে। সেইসব মানলে তবেই তিনি তৃণমূলের সঙ্গে সরকার গঠনে থাকতে পারেন। এনিয়ে বলতে গিয়ে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্যদোপাধায়কে আক্রমণ করেন।

 

কোন শর্ত দিয়েছেন বুমায়ুন কবীর?

হুমায়ুন শনিবার সাংবাদিকদের জানান, তৃনমূলকে তাঁর কাছে ক্ষমা চাইতে হবে, তাও আবার হাঁটু গেড়ে। শুধু তাই নয়, ক্ষমা চেয়ে তৃনমূলকে বলতে হবে, যা হয়েছে ভুল হয়েছে এবং যে দুর্নীতি হয়েছে তার জন্যও ক্ষমা চাইতে হবে, বলতে হবে যে দুর্নীতি করা ভুল হয়েছে এবং ভবিষ্যতে আর কোনও দুর্নীতি করবে না। তিনি বলেন, "তৃণমূল আমার এই শর্ত মানলে তবে তবে তৃণমূলকে সমর্থন করার চিন্তাভাবনা করব।" নিজের সম্পর্কে তিনি বলেন, "আমার নেতারা চুপচাপ আছে।

কমিশনের ওপর ভরসা আছে। কোথাও কোনওরকমের সমস্যা হবে না।" এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, ৪ তারিখে মমতা দিঘার জগন্নাথ মন্দিরে চলে যাবেন এবং অভিষেক চলে যাবেন দুবাইয়ে। 

উল্লেখ্য, ভোটের ঠিক আগেই দল বিরোধী মন্তব্যের জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। এরপর হুমায়ুন নিজের দল তৈরি করে।

বিধানসভা নির্বাচনে ১৮২ টি আসনে প্রার্থী দিয়েছিল আম জনতা উন্নয়ন পার্টি। এরমধ্যে ভোটের আগে ৮০ জন প্রার্থী সরে যান। হুমায়ুনের "ডিল" সংক্রান্ত ভিডিও ভাইরাল হওয়ার পর আর অস্বস্তিতে পড়েন আম জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো। তারফলে দল আরও ব্যাকফুটে চলে জায়। আর ভোট মিটতেই এবার ভোল বদল করলেন হুমায়ুন।