পুবের কলম ওয়েবডেস্কঃ আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের ভাইরাল ভিডিও ঘিরে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই ভিডিও অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্যদোপাধায়কে হারাতে বিজেপির সঙ্গে হুমায়ুনের হাজার কোটি টাকার ডিল হয়েছে। এনিয়ে বিজেপি এবং হুমায়ুনকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। যদিও হুমায়ুনের দাবি, ওই ভিডিও এআই দিয়ে বানানো।
এবার এনিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর অমিত শাহ বললেন, তাতে বলা যায় তিনি ঘুরিয়ে হুমায়ুনের পাশে দাঁড়ালেন।আরও পড়ুন:
শুক্রবার বিজেপির ইস্তেহার প্রকাশ করতে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাস্ত্রমন্ত্রী। ইস্তেহার প্রকাশের পর সাংবাদিকরা অমিত শাহকে হুমায়ুনের ভিডিও নিয়ে প্রশ্ন করা হয়।
তার উত্তরে শাহ বলেন, তৃণমূলের তরফে এরকম ভিডিও বানানো কঠিন কিছু নয়। একইসঙ্গে তিনি দাবি করেছেন, হুমায়ুনের দলের সঙ্গে তাঁর দলের কোনও সম্পর্ক নেই। এপ্রসঙ্গে অমিতা শাহ আরও জানান, বিজেপি প্রথম থেকেই বাবরি মসজিদের বিরুদ্ধে। যারা বাবরি বানাচ্ছে তাদের সমস্রথন করার চেয়ে ২০ বছর বিরোধী দল হিসেবে থাকা আনেক ভালো।আরও পড়ুন:
এই ভিডিও নিয়ে অমিত শাহের বক্তব্য সামনে আস্তেই নতুন করে চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ভিডিও ফেক বলে দাবি করা হলেও আসলে তা বিজেপিকে কিছুটা হলেও চাপে ফেলেছে। সেই কারণেই অমিত শাহকে সাফাই দিতে হল। উল্লেখ্য, গতকাল হুমায়ুনের যে ভিডিও (সত্যতা যাচাই করেনি পুবের কলম)সামনে এসেছিল তাতে কথোপকথনে শুনতে পাওয়া যায়, হুমায়ুনকে উপমুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সংখ্যালঘু ভোট ভাগ করে যে কোনও প্রকারে বিজেপিকে জেতাতে হবে। তৃণমূল এর পরিপ্রেক্ষিতে অভিযোগ করে সংখ্যালঘুদের সেন্টিমেন্ট নিয়ে ছিনিমিনি খেলছেন অভিযোগ।এই ভিডিওর ফলে বিজেপি ভাবমূর্তি ধাক্কা খেয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর শাহের এই মন্তব্য ঘুরিয়ে হুমায়ুনকে সমর্থন বলেই মনে করছে অনেকে।