সরকারি গাড়ির অপব্যবহার রুখতে এবং অপ্রয়োজনীয় ব্যয় কমাতে নতুন নীতি চালু করল কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, একজন সরকারি আধিকারিকের জন্য বরাদ্দ থাকবে মাত্র একটি সরকারি গাড়ি। অতিরিক্ত কোনও মন্ত্রক, দপ্তর বা সরকারি সংস্থার দায়িত্বে থাকলেও দ্বিতীয় গাড়ির অনুমতি মিলবে না।
আরও পড়ুন:
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের জারি করা সংশোধিত নির্দেশিকায় জানানো হয়েছে, সব কেন্দ্রীয় মন্ত্রক এবং তাদের অধীনস্থ দপ্তরগুলিকে এই নীতি অবিলম্বে কার্যকর করতে হবে।
২০২২ সালের সেপ্টেম্বরে প্রকাশিত আগের নির্দেশিকাকে আরও কঠোর করে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আরও পড়ুন:
নতুন নিয়ম অনুযায়ী, কোনও আধিকারিকের নামে ইতিমধ্যেই একটি সরকারি গাড়ি বরাদ্দ থাকলে, অন্য কোনও পদ বা অতিরিক্ত দায়িত্বের জন্য আলাদা গাড়ি দেওয়া হবে না। এমনকি স্বশাসিত সংস্থা বা আধা-সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করলেও একই নিয়ম প্রযোজ্য হবে।
আরও পড়ুন:
কেন্দ্রের দাবি, ‘এক পদ, এক গাড়ি’ নীতির মূল উদ্দেশ্য প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, সরকারি গাড়ির অপব্যবহার রোধ এবং সরকারি খরচে লাগাম টানা। সরকারের মতে, এই সিদ্ধান্তের ফলে সরকারি সম্পদের আরও স্বচ্ছ ও কার্যকর ব্যবহার নিশ্চিত হবে।