আবদুল ওদুদ : একজন আদর্শ মাকে হারালো কেরলম বাসি। যিনি দুই আইএএস -এর মা ছিলেন। এই মহীয়সী নারী ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংখ্যালঘুর বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের প্রধান সচিব ড. পি বি সালিমের মা।
কেরলমের পেঝাক্কাপ্পিল্লির পুল্লিচালিল হাউসে বুধবার ইন্তেকাল করেন পি. কে. বাভার প্রিয়তমা স্ত্রী ও পি বি সালিমের আম্মা মীরা উম্মা (বাভা)। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন।
দেশ স্বাধীন হওয়ার আগে ১৯৪৫ সালের ১৯ অক্টোবর জন্মগ্রহণ তিনি। মরহুমা মীরা উম্মার জীবন ছিল খুব সাধারণ, সকলের সাথে শান্ত ভাবে কথা বলতেন। তিনি ছিলেন বিনম্রতা, দৃঢ়চেতা মনোভাব এবং পরিবারের প্রতি অটুট শ্রদ্ধাবোধে পরিপূর্ণ।
তাঁর মহানুভবতা , উদার মানসিকতা এবং শান্ত ব্যক্তিত্বের স্পর্শ পেয়েছিল তাঁর পরিবার থেকে শুরু করে এলাকার পরিচিত সকলেই। যার জন্য তিনি এলাকায় একজন আদর্শ মা হিসাবে অতি পরিচিত ছিলেন। মরহুমা
প্রিয়জনদের কাছে রেখে গেছেন ভালোবাসা, দয়া এবং মর্যাদাপূর্ণ এক অনন্য উত্তরাধিকার।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন তাঁর সাত সন্তান—মুভাত্তুপুঝার ব্যবসায়ী মিসেস খাদিজা নাসার, সৌদির প্রখ্যাত সংস্থা আরামকো-র নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার পি বি মোহাম্মদ, কেরলমের রাজ্য বিদ্যুৎ পর্ষদের এগ্জিকিউটিভ ইঞ্জিনিয়ার পি বি আলী, পশ্চিমবঙ্গ সরকারের প্রধান সচিব তথা আইএএস অফিসার পি বি সালিম, ভান্নাপুরমের ব্যবসায়ী মিসেস নুরজাহান বাধর, আবুধাবি সিকিউরিটিজ এক্সচেঞ্জের সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার পি বি আশরাফ এবং নিউজিল্যান্ড নিবাসী পি বি আজীজকে।
এছাড়া তিনি রেখে গেছেন তাঁর জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের।
তাঁর অসুস্থতার দিনগুলিতে এবং বর্তমান শোকের সময়ে যাঁরা নানাভাবে পাশে দাঁড়িয়েছেন, শুভেচ্ছা ও সহানুভূতি জানিয়েছেন, তাঁদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে শোকস্তব্ধ পরিবার। মীরা উম্মার জীবন ছিল পরিশীলিত রুচি, নিঃস্বার্থ ভালোবাসা এবং পরিবারের প্রতি আপসহীন দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর স্মৃতি আগামী দিনেও পরিচিতজনদের প্রেরণা জোগাবে।
মরহুমার রুহের মাগফেরার চেয়ে আল্লাহর দরবারে মোনাজাতের আবেদন জানানো হয়েছে তাঁর পরিবারের পক্ষ থেকে।
মৃত্যু সংবাদে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পি বি সালিমকে এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঈশ্বর তাঁকে যেখানে রাখুন শান্তিতে রাখুন -এই প্রার্থনা করেছেন।