পুবের কলম ওয়েব ডেস্কঃ সোমবার কলকাতা হাইকোর্ট রাজ্যের সব স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা সংক্রান্ত একটি মামলায় রাজ্য সরকারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। এই বিষয়ে আগামী ৬ জুলাইয়ের মধ্যে রাজ্যকে তাদের অবস্থান স্পষ্ট করে একটি লিখিত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
এদিন এই মামলার শুনানির সময় রাজ্যের উচ্চ আদালত অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছে যে, আইনি প্রক্রিয়া চলাকালীন বন্দে মাতরম গানটি না গাওয়ার কারণে কারও বিরুদ্ধে যেন কোনো ধরনের শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা না হয়। উচ্চ আদালত আশা প্রকাশ করে বলেছে যে, এই অন্তর্বর্তীকালীন সময়ে জাতীয় সংগীত হিসেবে বন্দে মাতরম না গাওয়ার জন্য রাজ্য সরকার বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ যেন কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরণের শাস্তিমূলক বা নীতিবাচক পদক্ষেপ না নেয়।
মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই বিষয়ে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি।আরও পড়ুন:
কলকাতা হাইকোর্টে রাজ্যের পক্ষ থেকে এই বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা হয়েছে। সরকারি আইনজীবী জানিয়েছেন যে, বন্দে মাতরম না গাওয়ার কারণে কোনো মাদ্রাসার পক্ষ থেকে বা মাদ্রাসা কর্তৃপক্ষের তরফ থেকে এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক বা ডিসিপ্লিনারি ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্য সরকার মূলত এটি বোঝাতে চেয়েছে যে, মাদ্রাসায় এই গান গাওয়া নিয়ে জোরজুলুম বা হেনস্থার যে আশঙ্কা তৈরি হয়েছিল, বাস্তবে তার কোনো ভিত্তি নেই।
আরও পড়ুন:
মামলাকারী আইনজীবী হিসেবে এই মামলায় রয়েছেন সামিম আহমেদ। রাজ্যের মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান জানিয়েছেন, বন্দে মাতরম বাধ্যতামূলক হোক তা আমরা চাই না। কেউ যদি স্বেচ্ছায় গাইতে চান তবে তিনি গাইতে পারেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। তবে আমরা বাধ্যতামূলক নীতির তীব্র বিরোধিতা করছি।