পুবের কলম ওয়েব ডেস্কঃ এবার উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠল আম জনতা উনয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর দায়ের হল। মালদার ইংরেজবাজার এবং মুর্শিদাবাদের বহরমপুর থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার মোট ১১ টি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সুত্রের খবর, সম্প্রতি রেজিনগরের একটি সভা থেকে বিজেপি এবং সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করে একাধিক মন্তব্য করেছিলেন হুমায়ুন।
তিনি বলেছিলেন, "আমি যেদিন মাঠে নামব সেদিন বিজেপির পতাকা ধরার লোক থাকবে না। টাওয়ার যেদিন গরম হবে কে এসপি কে মুখ্যমন্ত্রী দেখতে জাবো না।" তাঁর এই মন্তব্যকে উস্কানিমূলক মনে দুটি থানায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। তার ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ।আরও পড়ুন:
এদিকে, এই ঘটনার প্রতিক্রিয়ায় শিল্পমন্ত্রী তাপস রায় জানান, একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একজন বিধায়ক এরকম মন্তব্য করতে পারেন না, সাধারণ মানুষও করতে পারে না।হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তিনি মাঝেমধ্যেই এরকম মন্তব্য করে থাকেন। একইসঙ্গে হুমায়ুনকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, তিনি যা বলছেন তা আগে করে দেখান।