পুবের কলম ওয়েব ডেস্কঃ  মঙ্গলবার ভোরে বিশ্বকাপে গ্রুপ ‘এইচ’-এর উদ্বোধনী ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে সৌদি আরব। বাছাইপর্বে সৌদি আরবকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে।  চতুর্থ রাউন্ডে ইরাক ও ইন্দোনেশিয়াকে হারিয়ে মূল পর্বে যোগ্যতা অর্জন করে তারা। নতুন কোচ হিসেবে দলের দায়িত্ব গ্রহণ করেন জর্জিওস দানিশ। গত বিশ্বকাপের শুরুতেই আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকে দেয় সৌদি।

দলের সাফল্য নির্ভর করছে মুলত দু’জনের উপরে। বাছাইপর্বে পাঁচ গোল করা ফেরাস আল-ব্রিকান এবং ‘এশিয়ান প্লেয়ার অফ দ্য ইয়ার’ সালেম আল-দাওসারির উপরে। এই সালেমই মেসিদের বিরুদ্ধে গোল করেছিলেন। 

বিশ্বকাপ শুরুর মুখে উরুগুয়ের কিংবদন্তি লুইস সুয়ারেজ ‘বিশ্বকাপ খেলতে চাই।’ বলার পরে মনে করা হয়েছিল, তাঁকে দলে রাখা হবে।

শেষ পর্যন্ত সুয়ারেজকে সুযোগ দেওয়া হয়নি। অভিজ্ঞ কোচ মার্সেলো বিয়েলসরের অধীনে গত দু’বছর উরুগুয়ে বেশ কঠিন সময় গিয়েছে। সৌদিকে হারিয়ে তারা বাকি ম্যাচগুলির জন্য আত্মবিশ্বাস সংগ্রহ করে নিতে চায়। ‘কনমেবল’  অঞ্চলের বাছাইপর্বে উরুগুয়ে চতুর্থ স্থানে শেষ করেছিল। তবে তারা আর্জেন্টিনাকে হারিয়েছিল।