পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার বিধানসভায় ২০২৬-২৭ আর্থিক বছরের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্পষ্ট করে দেন, সামাজিক সুরক্ষা এবং প্রান্তিক মানুষের উন্নয়নই এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
আরও পড়ুন:
বাজেটের সবচেয়ে বড় চমক রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা ডিএ বৃদ্ধি। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ নিয়ে ক্ষোভ জমছিল রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। সোমবার সেই ক্ষোভ প্রশমনে বড় পদক্ষেপ নিলেন অর্থমন্ত্রী।
তিনি ঘোষণা করেন, সরকারি কর্মীদের জন্য আরও ২০ শতাংশ বাড়তি ডিএ দেওয়া হবে। আগে রাজ্য কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন, নতুন এই ঘোষণার পর তা বেড়ে দাঁড়াল মোট ৩৮ শতাংশে।আরও পড়ুন:
অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে এই বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হবে। ফলে রাজ্য সরকারি কর্মীরা চলতি বছরের দুর্গাপূজার আগে থেকেই এই বাড়তি অর্থ হাতে পাবেন। প্রসঙ্গত, এর আগে তৃণমূল জমানায় সরকারি কর্মীদের ডিএ নিয়ে রাজ্য জুড়ে তীব্র আন্দোলন ও দীর্ঘ আইনি লড়াই চলেছে।
কেন্দ্রের সমহারে ডিএ দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন কর্মীরা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকারের এই ২০ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে কেন্দ্র ও রাজ্যের মহার্ঘভাতার ফারাক এক ধাক্কায় অনেকটাই কমে গেল।আরও পড়ুন:
কেবল স্থায়ী সরকারি কর্মচারীই নন, রাজ্যের প্রথম বিজেপি সরকার তাদের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বিশেষ নজর দিয়েছে লক্ষ লক্ষ ঠিকা, চুক্তিভিত্তিক কর্মী এবং প্রান্তিক মানুষের দিকেও। স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষার মতো জরুরি বিভাগে তৃণমূল স্তরে কর্মরতদের জন্য বাজেটে ঢালাও আর্থিক বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
আশাকর্মী: গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি আশাকর্মীদের কাজের গুরুত্ব বিবেচনা করে তাঁদের মাসিক সাম্মানিক এক ধাক্কায় ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন:
সিভিক, ভিলেজ ও গ্রিন পুলিশ: সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে দিনরাত পরিশ্রম করা সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের মাসিক পারিশ্রমিক ২,০০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
হোমগার্ড: একই সঙ্গে হোমগার্ডদের মাসিক পারিশ্রমিকও ২,০০০ টাকা বাড়ানো হলো।
আরও পড়ুন:
পরিবহন কর্মী: সুখবর রয়েছে রাজ্য পরিবহন নিগমের চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের জন্যও। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে মাসিক ১৬,০০০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে এবারের বাজেটে।