যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের বিরোধিতা করছেন না অধিকাংশ মার্কিন নাগরিক। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং এর জন্য তেহরানকে বড় ধরনের মূল্য দিতে হবে।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েল-সংক্রান্ত সংঘাতে মার্কিন সেনাদের প্রাণহানি বাড়লেও যুক্তরাষ্ট্রের জনগণ যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়নি।
আরও পড়ুন:
তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক একটি জনমত জরিপে দেখা গেছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে আমেরিকানদের উদ্বেগ থাকলেও তারা যুদ্ধের বিরোধিতা করছেন না।
তবে তিনি কোন জরিপের কথা বলছেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য বা সূত্র উল্লেখ করেননি।আরও পড়ুন:
অন্যদিকে, বিভিন্ন স্বাধীন জনমত জরিপে ভিন্ন চিত্র উঠে এসেছে। এসব জরিপ অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী মনোভাব ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন:
এসব সমালোচনা ও জরিপের ফলাফল সত্ত্বেও ট্রাম্প বলেন, মার্কিন হামলায় ইরান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং তাদের কর্মকাণ্ডের জন্য ‘চরম মূল্য’ দিতে হবে। তিনি স্পষ্ট করে জানান, ইরানের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত থাকবে।