পুবের কলমো ওয়েব ডেস্ক: কমনওয়েলথ গেমসে খুব ভালো শুরু করল ভারতীয় ভারোত্তোলন দল। রবিবার প্রতিযোগিতার শুরুতেই রুপোর পদক জিতে ভারতকে প্রথম সাফল্য এনে দেন ঋষিকান্ত সিং। তবে সমস্ত নজর কেড়ে ইতিহাস গড়লেন অলিম্পিক পদকজয়ী তারকা মীরাবাঈ চানু। মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা জেতার পাশাপাশি টানা তিনটি কমনওয়েলথ গেমসে সোনার পদক জয়ের অনন্য নজির গড়লেন মণিপুরের বাসিন্দা চানু।
আরও পড়ুন:
প্রতিযোগিতায় অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় শুরু থেকেই বেশ এগিয়ে ছিলেন চানু। স্ন্যাচিং রাউন্ডে সর্বাধিক ৮২ কেজি ওজন তোলায় প্রথম প্রচেষ্টায় তিনি ব্যর্থ হন। পরে দ্বিতীয়বার চেষ্টায় সফলভাবে ৮২ কেজি ওজন তুলে নতুন কমনওয়েলথ রেকর্ড গড়েন তিনি। এরপর তৃতীয় চেষ্টায় ৮৫ কেজি ওজন তুলে নিজের সেই রেকর্ডই পুনরায় ভেঙে দেন।
ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডেও একই দৃশ্য দেখা যায়। প্রথমবার ব্যর্থ আর তারপর চেষ্টায় ১০৫ কেজি ওজন তুলতে সক্ষম হন এবং আরও একটি রেকর্ড গড়েন তিনি। সব মিলিয়ে মোট ১৯০ কেজি ওজন তুলে এই গেমসে একাই মোট চারটি রেকর্ড নিজের নামে করেন ৩১ বছর বয়সি চানু।আরও পড়ুন:
এদিকে মোট ১৬৮ কেজি ওজন তুলে রুপো জেতেন নাইজেরিয়ার প্রতিযোগী রুথ আসুকো নিয়ং এবং ১৬৭ কেজি তুলে ব্রোঞ্জ পদক পান মালয়েশিয়ার আইরিন জেন হেনরি। উল্লেখ্য, ২০১৪ সালে নিজের প্রথম কমনওয়েলথ গেমসে রুপো জয় করেন চানু, পরে ২০১৮ সালের গোল্ড কোস্ট, ২০২২ সালে বার্মিংহ্যাম এবং এবার গ্লাসগো গেমসেও সোনা জিতে টানা চারবার ভারতকে পদক এনে দিলেন তিনি।