পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির যন্তর মন্তর-সহ দেশের বিভিন্ন প্রান্তে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে চলা আন্দোলনে বিদেশি অর্থায়ন বা কোনো আন্তর্জাতিক গোষ্ঠীর ইন্ধন রয়েছে কি না— এই জল্পনায় জল ঢালল বিদেশ মন্ত্রক। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সংক্রান্ত কোনো তথ্য বা অভিযোগ তাদের জানা নেই। শুক্রবার বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক ব্রিফিংয়ে রাজধানী দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনে বিদেশি অর্থসাহায্য এবং কোনো আন্তর্জাতিক হাত থাকার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এই বিষয়ে দেওয়ার মতো কোনো তথ্য আমার কাছে নেই।”
আরও পড়ুন:
‘ককরোচ জনতা পার্টি’-র নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছিল গত ৬ জুন।
দলের ৩০ বছর বয়সী প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আমেরিকা থেকে দেশে ফেরার পরই প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। পরবর্তীতে বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক অনশন শুরু করলে আন্দোলন তীব্র রূপ নেয়। তিনি গত ২৮ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন এবং দীর্ঘ ২৬ দিন পর ২৩ জুলাই নিজের অনশন ভাঙেন।আরও পড়ুন:
অনশন ভাঙলেও আন্দোলনের মূল দাবি থেকে সরতে নারাজ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। শুক্রবার তিনি স্পষ্ট জানিয়ে দেন, “সরকার যদি এই বিক্ষোভ ও অসন্তোষের প্রকৃত সমাধান চায়, তবে তার একমাত্র পথ হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।”