পুবের কলম, ওয়েবডেস্ক: ইরান ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান সংঘাত ও পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে ফের কড়া সতর্কতা জারি করল ভারত সরকার। বৃহস্পতিবার রাতে এক নির্দেশিকায় ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি, বর্তমানে সেখানে অবস্থানরত ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস।
আরও পড়ুন:
সম্প্রতি ভারত ও ইরানের মধ্যে কিছু যাত্রীবাহী বিমান পরিষেবা পুনরায় শুরু হলেও, আকাশপথের বিধিনিষেধ ও আঞ্চলিক উত্তেজনার কারণে এই চলাচল অত্যন্ত অনিশ্চিত। তেহরানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় নাগরিকদের আকাশপথ বা স্থলপথে কোনওভাবেই ইরানে না যাওয়ার জন্য দৃঢ় পরামর্শ দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক বিমান চলাচল কার্যক্রম আঞ্চলিক অস্থিরতার কারণে যে কোনও মুহূর্তে ব্যাহত হতে পারে। যারা বর্তমানে ইরানে রয়েছেন, তাঁদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে নির্ধারিত স্থল সীমান্ত ব্যবহার করে নিরাপদ স্থানে বা দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় সংঘাত শুরুর পর থেকে ভারত সরকার অত্যন্ত সক্রিয়ভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। এখনও পর্যন্ত মোট ২,৩৬১ জন ভারতীয় নাগরিককে নিরাপদে স্বদেশে ফিরিয়ে আনা হয়েছে।
মানবিক কারণে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং গায়ানার একজন করে নাগরিককেও উদ্ধার করেছে ভারত। উল্লেখ্য, এখনও প্রায় সাশ্রয় ৭,৫০০ ভারতীয় নাগরিক ইরানে রয়েছেন বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর।আরও পড়ুন:
যেকোনও প্রয়োজনে ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য দূতাবাস ২৪ ঘণ্টা খোলা রয়েছে। জরুরি যোগাযোগের জন্য নিম্নলিখিত নম্বর ও ইমেল আইডি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:
ফোন নম্বর: +989128109115
+989128109109
+989128109102
+989932179359
ইমেল: cons.tehran@mea.gov.in