০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরান থেকে ভারতীয়দের উদ্ধার করে প্রথম ফ্লাইট দেশে, জোরকদমে চলছে উদ্ধারকাজ জানাল বিদেশমন্ত্রক

পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে সে দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত। দেশজুড়ে চলা বিক্ষোভ দমনে তেহরানের কঠোর মনোভাবের কারণে আমেরিকা দেশটিতে সামরিক অভিযান চালাতে পারে। এই চরম অনিশ্চয়তার মধ্যে ইরান থেকে ভারতীয়দের সরিয়ে আনার প্রস্তুতি শুরু করেছে নয়াদিল্লি।

গত বুধবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ইরানে অবস্থানরত সমস্ত ভারতীয় নাগরিককে দ্রুত উপলব্ধ উপায়ে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভারতীয়দের ইরান ভ্রমণে সর্তক করা হয়েছে এবং আপাতত সেই দেশে যাত্রা এড়িয়ে চলতে বলা হয়েছে।

আরও পড়ুন: বাংলার হজযাত্রীদের নিয়ে সউদির উদ্দেশ্যে রওনা হল প্রথম উড়ান

ইরানের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, যে সমস্ত ভারতীয় নাগরিক দেশে ফিরতে ইচ্ছুক, তাঁদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজতর করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে বৃহস্পতিবার জানানো হয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে প্রশাসন সবরকম পদক্ষেপ করছে।

আরও পড়ুন: জোর করে রুশ সেনায় ভারতীয়রা স্বীকার বিদেশমন্ত্রকের, দেশে ফেরাতে উদ্যোগী ভারত

আরও পড়ুন: রুম সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের উদ্ধারের প্রস্তুতি বিদেশ মন্ত্রকের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরান থেকে ভারতীয়দের উদ্ধার করে প্রথম ফ্লাইট দেশে, জোরকদমে চলছে উদ্ধারকাজ জানাল বিদেশমন্ত্রক

আপডেট : ১৭ জানুয়ারী ২০২৬, শনিবার