পুবের কলম, ওয়েবডেস্ক: অরুণাচলের দুর্গম পাহাড় ভেঙে পড়ল সেনা কপ্টার। শুক্রবার সকাল ১০.৪৫ চিন সীমান্তের সিনাং জেলার প্রত্যন্ত অঞ্চলে ভেঙে পড়ে কপ্টারটি। মৃত ২। তবে দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজ চালাতে দেরি হচ্ছে।
আরও পড়ুন:
সেনাসূত্রে জানানো হয়েছে, বিমানচালক ছাড়াও আরও একজন রয়েছে কপ্টারটির মধ্যে। উদ্ধারকাজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। দুর্ঘটনায় পড়া কপ্টারটি হচ্ছে, সেনাবাহিনীর অ্যাডভ্যান্সড লাইট আর্মি হেলিকপ্টারটি। লাইকাবলি থেকে রুটিন টহলে বেরিয়েছিল কপ্টারটি।
আপার সিয়াং জেলায় অবস্থিত সেনাবাহিনীর সদর দফতর তুতিং থেকে ২৫ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে।আরও পড়ুন:
সংবাদসংস্থা এএনআই-কে সিয়াংয়ের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট জুম্মার বাসার বলেন, ”যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে সড়কপথে পৌঁছনো সম্ভব নয়। তবে ইতিমধ্যে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও তল্লাশি ও উদ্ধারকাজে সাহায্য করছেন।
বায়ুসেনার তরফেও উদ্ধারকাজে হাত লাগানো হচ্ছে।”আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়ে ট্যুইট করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু বলেন, “অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারের দুর্ঘটনার খবর পেলাম। অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমার প্রার্থনা রইল।”
আরও পড়ুন:
এর আগে চলতি বছরের ৫ অক্টোবরও অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় ভারতীয় সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার ভেঙে পড়ে। ওই কপ্টারে যে দুইজন পাইলট ছিলেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। বাপ তেংয়ের কাছে ন্যামজাং চু নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।