পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতীয় রেলের টিকিট বুকিং ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ নতুন এবং উন্নত মানের আইআরসিটিসি ওয়েবসাইট দেশবাসীর উদ্দেশ্যে উন্মুক্ত করা হবে। রাজস্থানের জয়পুরে মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-র শিক্ষার্থীদের সাথে একটি আলাপচারিতা অনুষ্ঠানে অংশ নিয়ে স্বয়ং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বড় ঘোষণাটি করেছেন।
আরও পড়ুন:
অনুষ্ঠানে এক ছাত্রের অভিযোগের পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী যেভাবে তৎক্ষণাৎ মঞ্চ থেকেই রেলের শীর্ষ আধিকারিককে ফোন করে আগামী ৩০ দিনের মধ্যে নতুন ওয়েবসাইট চালুর নির্দেশ দেন।
সেই ভিডিওটি বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। রেলমন্ত্রীর এই তাৎক্ষণিক পদক্ষেপে উপস্থিত শিক্ষার্থীরা হাততালি দিয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটির শুরুতে দেখা যায়, এক শিক্ষার্থী রেলমন্ত্রীর কাছে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের ফেস করা একটি বড় সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, “স্যার, দয়া করে আইআরসিটিসি-র ক্যাপচা সমস্যার সমাধান করুন।”আরও পড়ুন:
অভিযোগ শোনা মাত্রই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পকেট থেকে ফোন বের করে সরাসরি রেলের সংশ্লিষ্ট বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিককে ডায়াল করেন। স্পিকারে ফোন রেখে মন্ত্রী বলেন, "এখানে সমস্ত ছাত্ররা দাবি করছে যে আইআরসিটিসি-র একটি নতুন ওয়েবসাইট হওয়া উচিত।" এরপরই তিনি আধিকারিককে প্রশ্ন করেন, আগামী ৩০ দিনের মধ্যে কি নতুন ওয়েবসাইটটি মোতায়েন বা চালু করা সম্ভব? ওপার থেকে সবুজ সংকেত মিলতেই মন্ত্রী শিক্ষার্থীদের জানান, আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই নতুন পোর্টালটি চলে আসবে।