ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। নরওয়ের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন সেলেসাওদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
আরও পড়ুন:
চলতি বিশ্বকাপে শুরু থেকেই একের পর এক চোটে বিপর্যস্ত ছিল ব্রাজিল। আসর শুরুর আগেই দল থেকে ছিটকে যান রদ্রিগো ও এস্তেভাও। পরে ইনজুরিতে পড়েন রাফিনিয়া ও লুকাস পাকেতাও।
ফলে আক্রমণভাগের মূল দায়িত্ব এসে পড়ে ভিনিসিয়ুসের ওপর।রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড ব্যক্তিগতভাবে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছেন। পাঁচ ম্যাচে চার গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। তবে শেষ ষোলোর ম্যাচে আর্লিং হলান্ডের জোড়া গোলে নরওয়ের কাছে হার মানতে হয় ব্রাজিলকে।
আরও পড়ুন:
পরাজয়ের চার দিন পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন ভিনিসিয়ুস।
আরও পড়ুন:
তিনি লেখেন, “বিশ্বকাপের আরেকটি হতাশার পর কী বলব, তা ভেবে পাচ্ছিলাম না। সবাই যেভাবে আমাদের সমর্থন করেছে এবং আমাদের স্বপ্নে বিশ্বাস রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। তাই চুপ করে থাকাটা ঠিক মনে হয়নি। সবকিছু ভেবে দেখার জন্য আমার কিছুটা সময় প্রয়োজন ছিল।”
আরও পড়ুন:
সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, “ব্রাজিলের জার্সি গায়ে চাপানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব।
বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। আমি জানি, এই টুর্নামেন্টের জন্য কতটা প্রস্তুতি নিয়েছিলাম এবং কতটা মন দিয়ে খেলেছি। আপনাদের এবং আমার পরিবারের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। আমরা আরও অনেক দূর যাওয়ার মতো শক্তিশালী দল ছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। এজন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আবারও ব্রাজিলকে বিশ্বসেরা করার জন্য সর্বশক্তি দিয়ে লড়াই করব।”