পুবের কলম, ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডের সারান্ডা বনভূমির অন্তর্গত ছোটনাগরা থানার কুম্বাদিহ গ্রামের কাছে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষে বেশ কয়েকজন মাওবাদী নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত এক শীর্ষ মাওবাদী নেতাও থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সঠিক সংখ্যা নিয়ে এখনও কোনও সরকারি ঘোষণা না আসলেও, স্থানীয় সূত্রে খবর যে ভোররাত থেকে শুরু হওয়া এই ভয়াবহ সংঘর্ষে অন্তত চারজন মাওবাদী প্রাণ হারিয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
জঙ্গলের ভেতর থেকে ভেসে আসা অনবরত গুলির শব্দে পার্শ্ববর্তী গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দীর্ঘক্ষণ ধরে চলা এই সংঘর্ষের ফলে স্থানীয় বাসিন্দারা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। কোলহান ডিভিশনের ডিআইজি অনুনঞ্জন কিসপোট্টা এনকাউন্টারের খবর নিশ্চিত করে জানিয়েছেন যে, নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে লড়াই জারি রয়েছে। অভিযান শেষ হওয়ার পরেই বিস্তারিত তথ্য জনসমক্ষে আনা হবে।