পুবের কলম ওয়েব ডেস্কঃ এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন, এমনটাই অভিযোগ বিজেপির। তার ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক বিজেপি নেতা। মূলত পশু হত্যা সংক্রান্ত বিষয়ে একটি ফেসবুক পোস্টে বিজেপিকে আক্রমণ করেছিলেন মহুয়া। বিজেপির দাবি, তাঁর এই পোস্টের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে করিমপুর থানায়। অভিযোগ অনুযায়ী, গত ১৬ মে নিজের ফেসবুক পেজে মহুয়া একটি ভিডিও পোস্ট করেন। তাতে তিনি দাবি করেন, রাজ্য সরকার পশুহত্যা নিয়ে যে নির্দেশিকা জারি করেছে তা সম্পূর্ণ উদ্দেশ্যমুলক। একটি শ্রেণীকে খুশিন করার জন্যই এমন পদক্ষেপ করেছে রাজ্য সরকার। তাঁর দাবি, রাজ্য সরকারের এই নির্দেশিকার ফলে গোহাটগুলিতে আতঙ্ক তৈরি হয়েছে।
যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এরফলে এই ব্যবসা পুরোপুরি বন্ধ হতে চলেছে। শুধু তাই নিজের পোস্টে এই সংক্রান্ত ব্যবসার কথাও তুলে ধরেন মহুয়া। কেন্দ্রীয় সরকারকে নিরশানা করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার গরু নিয়ে ব্যবসা করছে। ২০২৪-২৫ আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার বিদেশে গোমাংস রফতানি করে ৪০ হাজার কোটি টাকার ব্যবসা করেছে। এমনকি একটি সংস্থার কাছ থেকে কেন্দ্র ৩০ টাকা নিয়েছে বলেও দাবি করেন মহুয়া। তাঁর কটাক্ষ, কেন্দ্র সরকার যদি এনিয়ে ব্যবসা কোর্টে পারে তাহলে সাধারণ মানুষের গরু কেনাবেচা বন্ধ করে সরকার ঠিক কি প্রমান কোর্টে চাইছে?আরও পড়ুন:
মহুয়ার এই পোস্টের পরেই ততীব্র সমালোচনা করে বিজেপি। করিমপুরের বিজেপি বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ বলেন, পশুহাট নিষিদ্ধ বা কেনাবেচা বন্ধের কোনও নির্দেশ দেয়নি রাজ্য সরকার। ফলে তাঁর এই মন্তব্য একেবারের স্পর্শকাতর ও উদ্দেশ্য প্রণোদিত। তাঁর বপক্তব্য, ভারত বাংলাদেশ সিমান্তে গরু পাচার রুখতেই এই নির্দেশিকা। তৃণমূল সাংসদ এমন পোস্ট করে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে চাইছেন বলে অভিযোগ তোলেন করিমপুর বিধানসভার মণ্ডল ৩-এর সহ-সভাপতি গোলক বিশ্বাস।