পুবের কলম, ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডের সারান্ডা জঙ্গলে নিরাপত্তা বাহিনীর বড়সড় অভিযানে খতম হয়েছে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর পলিটব্যুরো তথা কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য পতিরাম মাঝি ওরফে 'আনল দা'। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই 'অপারেশন মেঘবরু'-তে আনল দা ছাড়াও আরও ১৬ জন মাওবাদী নিহত হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রাথমিকভাবে আনল দা সহ ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, শুক্রবার তল্লাশি অভিযানের সময় আরও দুটি দেহ উদ্ধার করা হয়। এর ফলে এই অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭। কিরিবুরু-র এসডিপিও অজয় কেরকেট্টা জানান, "প্রায় দু'দিন ধরে চলা এই সংঘর্ষ আপাতত থামলেও, দিনের আলোয় পুনরায় চিরুনি তল্লাশি শুরু হবে।"
আরও পড়ুন:
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে বস্তার রেঞ্জের বিজাপুর জেলায় ছয় মাওবাদী নিহত হয়েছিল। গত ২০ জানুয়ারি বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে 'আরবান নকশালবাদের' ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।