০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছত্তিশগড়ে ফের যৌথ বাহিনীর অভিযান, নিহত এক মাওবাদী নেত্রী

পুবের কলম ওয়েবডেস্কঃ ফের মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য। ডিআরজি এবং বিএসএফে যৌথ উদ্যোগে ছত্তিশগড়ের কাঙ্কেরে মাওবাদী অভিযান চালানো হয়। তাতে নিহত এক মহিলা মাওবাদী নেত্রী। শুক্রবার ছত্তিশগড়ের কাঙ্কেরে কেন্দ্রীয় বাহিনী এবং মাওবাদীর মধ্যে গুলির লড়াই চলে বলে খবর।

কাঙ্কেরের এসপি ইন্দিরা কল্যান এলেসেলার নেতৃত্বে তৈরি ডি.আর.জি এবং বি.এস.এফ– এর যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। ছটেবেথিয়া জঙ্গলে যৌথ বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াই চলে। সূত্রের খবর, কত্রি নদীর পাড়েই ছিল মাওবাদীদের ঘাঁটি।

ঘটনাস্থল থেকে উদ্ধার নিহত মাওবাদী নেত্রীর দেহ। সেই সঙ্গে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এই অঞ্চলে মাওবাদী অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

আরও পড়ুন: ঝাড়খণ্ডে যৌথ বাহিনীর বড় সাফল্য: ১ কোটির ইনামধারী মাওবাদী নেতা আনল দা সহ নিহত ১৭

আরও পড়ুন: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াই, খতম ২ মাওবাদী

আরও পড়ুন: ছত্তিশড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত দুই মাওবাদী নেতা, মাথার দাম ছিল ১৬ লক্ষ টাকা
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছত্তিশগড়ে ফের যৌথ বাহিনীর অভিযান, নিহত এক মাওবাদী নেত্রী

আপডেট : ২০ জুন ২০২৫, শুক্রবার