০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছত্তিশগড় দু’দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাওবাদী নিধনে নয়া কৌশল নিতে বৈঠক শাহর

পুবের কলম ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে দুইদিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২২ ও ২৩ জুন ছত্তিশগড় যাচ্ছেন শাহ। বিহার, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ চলছে মাওবাদী খতম অভিযান। সেই অভিযানকে আরও জোরদার করতে নয়া পরিকল্পনা নিতেই এই সফর বলে মনে করা হচ্ছে।

মাওবাদী অভিযানে সাফল্য পর্যালোচনার পাশাপাশি পরবর্তী পদক্ষেপ বিষয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন শাহ। এছাড়া নয়া রায়পুরে জাতীয় ফরেন্সিসক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।  ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা জানিয়েছেন, “ছত্তিশগড় সরকার ইতিমধ্যেই নয়া রায়পুরে প্রায় ৩৫০-৪০০ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের এনএফএসইউর ক্যাম্পাসের জন্য ৪০ একর জমি বরাদ্দ করেছে”।

তিনি আরও বলেন, “কেন্দ্রের তরফে এনএফএসইউ ক্যাম্পাসের জন্য সব রকম সহায়তা দেওয়া হবে। ক্যাম্পাসের সঙ্গে আরও ৬ একর জমি দেওয়া হচ্ছে। যেখানে রাজ্য সরকার একটি ফরেন্সিক ল্যাব তৈরি করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি-পূজা করবেন।”  নিরাপত্তা শিবিরে শাহ থাকবেন বলে জানিয়েছেন বিজয় শর্মা।

আরও পড়ুন: ‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূলের সময়সীমা বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাওবাদী অভিযানের সঙ্গে জড়িত ঊর্ধ্বতন আধিকারিকদের দাবি নিষিদ্ধ মাওবাদী সংগঠনের ৪৫ জন কমিটির সদস্যের মধ্যে ৩২ জনকে নিকেশ করা হয়েছে। বাকি মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতাদের খুঁজে বার করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: “পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে”: আরারিয়ার সভা থেকে হুঙ্কার অমিত শাহের

আরও পড়ুন: ‘সঠিক পথেই হচ্ছে SIR, কমিশনের পাশেই আমরা’ — ব্যারাকপুরে অমিত শাহ

সর্বধিক পাঠিত

ভোটার তালিকায় নাম ‘বিবেচনাধীন’, ‘বেনাগরিক’ হওয়ার আতঙ্কে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রৌঢ়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছত্তিশগড় দু’দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাওবাদী নিধনে নয়া কৌশল নিতে বৈঠক শাহর

আপডেট : ২০ জুন ২০২৫, শুক্রবার