পুবের কলম ওয়েবডেস্কঃ বঙ্গে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। তাতে ৫ বছরে ১ কোটি চাকরি থেকে শুরু করে একগুচ্ছ নাম প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। এবার বিজেপির ইস্তেহার নিয়ে একের পর তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দাবি, বিজেপির এই প্রতিশ্রুতি ভুয়ো, এসব জুলমা ছাড়া আর কিছুই নয়।
আরও পড়ুন:
শুক্রবার সাংবাদিক সম্মেলনে অভিষেক চাকরির প্রতিশ্রুতি কড়া ভাষায় আক্রমণ করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে অভিষেকের প্রশ্ন, 'বিজেপি ১২ বছর কত চাকরি দিয়েছে? কটা প্রতিশ্রুতি পূরণ করেছে'? তৃণমূলের সাংসদ আরও তোপ দেগে বলেন, " বিজেপি 'বাংলাকে ছোট করছে। বাঙালির উপর বিজেপি অত্যাচার নতুন কিছু নয়। গত এক বছর ধরে দেখে আসছি। বিজেপিশাসিত রাজ্যগুলিতে কেউ বাংলায় কথা বললে কেউ নিজের পছন্দের খাবার খেলে, বাড়িতে বাংলায় কথা বললে, অসমের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন, বাংলায় কথা বললে জেলে ঢুকিয়ে দাও'।আরও পড়ুন:
এসআইআরের প্রসঙ্গ টেনে অভিষেকের কটাক্ষ, বিজেপি ও নির্বাচন কমিশন এসআইআরের নামে বাংলায় প্রহসন চালিয়েছে। তাই বাংলায় এসে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত হিল ক্ষমা চাওয়া। কিন্তু, তিনি তা করেননি। অভিষেক সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে রাজ্য পরিচালিত হবে দিল্লি এবং গুজরাত থেকে।
শুধু তাই নয়, বাংলাকে বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে দেখেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর প্রশ্ন, শেখ হাসিনা দিল্লিতে কি করছেন? তিনি কী অনুপ্রবেশকারী না শরণার্থী? বাংলাদেশে হিন্দুদের ওপর যখন অত্যাচার হয়েছিল তখন কি করছিল ভারত সরকার? অভিষেকের আরও বক্তব্য, শুভেন্দু অধিকারী, প্রেমা খাণ্ডু, হিমন্ত বিশ্বশর্মা, নারায়ণ রানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে আবার তাদের নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই লোক হাসানো ছাড়া আর কিছু নয়।