পুবের কলম ওয়েব ডেস্কঃ সই জালিয়াতি মামলায় গ্রেফতারির আশঙ্কায় সিআইডির পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্ত হয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনিয়ে অস্বস্তি কাটতে না কাটতেই এবার আরও চাপে পড়লেন তৃণমূল সাংসদ। এবার তাঁর বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আজ বুধবার বিকেলে তাঁর বাড়িতে পৌঁছয় ইডির একটি দল। 

জানা গিয়েছে, প্রাথমিকে দুর্নীতি মামলায় সমন করা করা হয়েছে অভিষেককে।

সেই সমন তৃণমূল সাংসদের কাছে পৌঁছে দিতেই এদিন তাঁর বাড়িতে পৌঁছয় ইডির টিম। আগামী সপ্তাহে অভিষেককে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। জানা যায়, এদিন বিকেলে একেবারে অভিষেকের কালীঘাটের বাড়িতে সমন হাতে নিয়ে পৌঁছে যান ইডির আধিকারিকরা। তাঁরা প্রথমে অভিষেকের বাড়ি শান্তিনিকেতনে বাড়িতে যান । তবে সেখানে অভিষেককে না পেয়ে কালীঘাটের বাড়িতে যান ইডির আদ্ধিকারিক্রা।
সেই সময়ও অভিষেক ওই বাড়িতে ছিলেন না। পরে জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে তিনি যোগ দিতে গিয়েছিলেন। ফলে অভিষেককে না পেয়ে দীর্ঘক্ষণ বাইরে থাকেন ইডির আধিকারিকরা। শেষে এক আধিকারিক ইডির কাছ থেকে ওই সমন গ্রহণ করেন বলে জানা যায়। 

জানা গিয়েছে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আগামী ১৫ জুন অভিষেককে হাজিরা দিতে বলা হয়েছে।

সুত্রের খবর, এই মামলায় বেশ কিছু নতুন তথ্য ইডির হাতে এসেছে। সেই সমস্ত তথ্যের ভিত্তিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সেই কারণে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। ফলে আগামী ১৫ জুন কি হয়? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।