পুবের কলম ওয়েব ডেস্কঃ অনুপ্রবেশের ফলে জনবিন্যাসের চরিত্র বদলেছে বলী অনেক আগে থেকেই অভিযোগ তুলে আসছে বিজেপি। এবার এই বিষয়টি খতিয়ে দেখতে বড় পদক্ষেপ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশ জুড়ে জনবিন্যাস চরিত্র অস্বাভাবিক পরিবর্তনের প্রভাব পর্যালোচনার জন্য উচ্চস্তরীয় কমিটি গঠন করলেন শাহ। একথা ঘোষণা করে কেদন্রিয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান, এই কমিটির চেয়ারম্যান করা হবে অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নওলেকর।

শাহ জানিয়েছেন, এই কমিটি অনুপ্রবেশ সহ অন্যান্য কারণে জনবিন্যাসের চরিত্র পরিবর্তনের বিস্তারিত মূল্যায়ন করবে।

এর পাশাপাশি সমাধানের পথও জানাবে। উল্লেখ্য, গত কয়েকবছর ধরেই অনুপ্রবেশের ফলে জনবিন্যাসের চরিত্র বদলের অভিযোগ তুলে আসছেন অমিত শাহ। শুধু তাই, গত স্বাধীনতা দিবসে লালকেল্লায় বক্তব্য রাখতে গিয়ে এই প্রসঙ্গ তুলেছিলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। এবার নিয়ে বড় পদক্ষেপ করতে চলেছেন শাহ। 

অমিত শাহের ঘোষণা অনুযায়ী, এই কমিটির মধ্যে থাকছেন প্রাক্তন আইপিএস কর্মকর্তা বালাজি শ্রীবাস্তব , জনগণনা কমিশনার, প্রাক্তন আইএএস কর্মকর্তা দুর্গাশঙ্কর মিশ্র এবং অর্থনীতিবিদ শমিকা রবি।

এছাড়াও থাকছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব (বিদেশি-১)। তিনি কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। শাহ সমাজমাধ্যেমে জানিয়েছে, জনবিন্যাসের পরিবর্তন দেশের বর্তমান ও ভবিষ্যতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এরসঙ্গে দশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, আইন-শৃঙ্খলা, সামাজিক কাঠামো এবং আদিবাসী সমাজের জরিয়ে আছে। উল্লেখ্য, দেশের সীমান্ত খতিয়ে দেখতে একাধিক রাজ্যে সফর করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এই উদ্দেশ্যে আগামী ১৫ জুন তিনি বাংলায় আসবেন।