পুবের কলম ওয়েব ডেস্কঃ বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। দুই সপ্তাহ হয়ে গেল, তার মধ্যে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও এখনও পর্যন্ত বাংলায় পূর্ণ মন্ত্রিসভা গঠিত হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিল্লি সফরে এবিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা হয়েছে।
তাতে পূর্ণ মন্ত্রিসভা গঠন নিয়ে আলচনা হয়েছে। খুব দ্রুত সম্পূর্ণ মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানা যাবে।আরও পড়ুন:
জানা যাচ্ছে, দিল্লির বৈঠকে শুধু মন্ত্রিসভা নয়, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতার প্রশ্নে। শাসক শিবির চাইছে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের মন্ত্রিসভায় জায়গা দিতে।
শুধু বর্তমান বা প্রাক্তন বিধায়কদের নয়, পুরসভা ও পঞ্চায়েত স্তরে প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন নেতাদেরও গুরুত্ব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে রাজ্যের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় জমি অনুমোদন ও প্রশাসনিক সহযোগিতার বিষয়টি বৈঠকে উঠে এসেছে বলে খবর।আরও পড়ুন:
নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করার প্রসঙ্গও আলোচনায় এসেছে। রাজ্য সরকার কীভাবে এই প্রক্রিয়ায় এগোবে, তা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রাথমিক স্তরের আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
একইসঙ্গে প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার বিষয়ে মুখ্যমন্ত্রীকে কিছু পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লি সফরের দ্বিতীয় দিনেও একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সকালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে বৈঠক করেন তিনি। বেশ কিছুক্ষণ আলোচনা হওয়ার পর রাইসিনা হিলের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র সঙ্গে সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর। এরপর বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী।