পুবের কলম ওয়েব ডেস্কঃ মিটেছে প্রথম দফার ভোট। সর্বকালের রেকর্ড ছাপিয়ে প্রায় ৯৩ শতাংশ ভোট পড়েছে। এই হারে ভোট নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। কে কতগুলো আসন পেতে পারে তাই নিয়ে সব দলে চলছে হিসেব নিকেশ। রাতভর হিসেব কষে আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন বিজেপি প্রথম দফাতেই ১৫২ টি আসনে মধ্যে ১১০ টি আসন পাবে।
অমিত সেই দাবি এবার পুরোপুরি খন্ডন করে দিলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।আরও পড়ুন:
এদিন হাওড়ার জগৎবল্লভপুরের সভা করেন অভিষেক। সেখান থেকেই দাবি করেন, প্রথম দফায় তৃণমূল কংগ্রেস ১০০ এর বেশি আসন পাবে। তাঁর কথায়, প্রথম দফায় তৃণমূল সেঞ্চুরি পার। এরপরেই অমিত শাহকে কটাক্ষ করে অভিষেক বলেন, "যারা বলেছে ২৩ তারিখ বাঙালিকে ঘরে ঢুকিয়ে দেবে, ২৯ তারিখ বাঙালিকে ঘরে ঢুকিয়ে দেবে, তাদের বলছি বাংলা আমাদের জন্মভূমি ও কর্মভূমি।
আমি শুধু বলেছি, আপনি ঠান্ডা জল খান।" শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন, "আমি অনুরোধ করেছি, ৪ তারিখ বাংলায় থাকবেন, দেখা হবে।"আরও পড়ুন:
উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার ভোট। মোট ১৪২টি বিধানসভা আসনে হবে ভোট। সেই লক্ষ্যে এদিন হাওড়ার জগৎবল্লভপুরের তৃণমূল প্রার্থী সুবীর চট্টোপাধ্যায় এবং ডোমজুড় আসনের প্রার্থী তাপস মাইতির সমর্থনে প্রচার যান অভিষেক। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, "তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে গিয়েছে।"