পুবের কলম ওয়েব ডেস্কঃ বঙ্গে গেরুয়া সুনামি। বিপুল আসনে জয়ের পথে বিজেপি। ফল ঘোষণা হতে এখনও দেরি আছে। তবে বাংলায় পরিবর্তন নিশ্চিত। সেই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ শুভেচ্ছা জানালেন বঙ্গবাসীকে।
আরও পড়ুন:
মোদী লেখেন, বাংলায় পদ্ম ফুটল। ২০২৬ সালের নির্বাচন চির স্মরণীয় হয়ে থাকবে। একইসঙ্গে, বঙ্গ বিজেপি কর্মীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি লেখেন, "আমি বিজেপির সেই সব কর্মীদের অভিনন্দন জানাই যারা তৃণমূল স্তরে বিজেপির হয়ে কঠিন চ্যালাঞ্জের মধ্যেও লড়াই করে গিয়েছেন।" অন্যদিকে, অমিত শাহ বাংলায় শুভেচ্ছা জানান, তিনি লেখেন, "বাংলার জনতাকে কোটি কোটি প্রণাম এই বিপুল জনাদেশ ভয়, তোষণ এবং অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে বাংলার মানুষের জোরালো জবাব।
এটা তৃণমূলের ভয়ের ওপর নরেন্দ্র মোদীর ভরসার জয়।" বিজেপির জয় নিয়ে তিনি লেখেন, "আমার মতো প্রতিটি বিজেপি কর্মীর জন্য এটি গর্বের মুহূর্ত যে গঙ্গোত্রীতে মা গঙ্গার উৎস থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত আজ সর্বত্র বিজেপির গেরুয়া পতাকা গর্বের সঙ্গে উড়ছে।"আরও পড়ুন:
দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি লেখেন, "বাংলায় বিজেপির এই ঐতিহাসিক জয় আমাদের অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদানের ফল। এটি সেই সব পরিবারের ধৈর্যের জয়, যারা হিংসা সহ্য করেও গেরুয়া পতাকা ছাড়েননি। শূন্য থেকে আজ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর এই কঠিন যাত্রায় যেসব কর্মী নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, হিংসার শিকার হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও আদর্শের পথ থেকে একচুলও সরেননি, সেই সকল কর্মী ও তাঁদের পরিবারকে প্রণাম জানাই।