পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে খতম হলো ৭ জন মাওবাদী। মৃতদের মধ্যে মাওবাদীদের শীর্ষ নেতা লোকেটি চন্দর রাও ওরফে প্রভাকরও রয়েছে। এই এনকাউন্টারে সি-৬০ কম্যান্ডো বাহিনীর এক জওয়ানেরও মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
মৃত শীর্ষ নেতা প্রভাকর (৫৩) তেলেঙ্গানার কামারেড্ডি জেলার বাসিন্দা ছিলেন এবং ১৯৯৫ সাল থেকে আত্মগোপন করে ছিলেন। তাঁর মাথার ওপর ২৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
তিনি পশ্চিম আঞ্চলিক কমান্ডের সচিব এবং গড়চিরোলি ডিভিশনাল কমিটির ইনচার্জ ছিলেন।আরও পড়ুন:
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত সি-৬০ জওয়ান দীপক চিন্ন মাডভি (৩৮)-কে বিমারাগড়ে এয়ারলিফ্ট করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জগা মাডভি নামে আরেক জওয়ান আহত হয়েছেন, তবে তিনি বিপদমুক্ত বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি একে-৪৭ রাইফেল, একটি সেলফ-লোডিং রাইফেল (SLR) এবং অন্য একটি .৩০৩ রাইফেল উদ্ধার করেছে। এলাকায় তল্লাশি অভিযান এখনো চলছে।