যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি চূড়ান্ত না হলে তেহরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন:
বুধবার (১০ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনার পাশাপাশি প্রয়োজনে শক্তি প্রয়োগের পথও খোলা রয়েছে।
হরমুজ প্রণালিতে ইরানের পক্ষ থেকে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আমরা তাদের ওপর হামলা চালাতে যাচ্ছি, খুব জোরালো হামলা চালাব এবং আবারও বোমাবর্ষণ শুরু করব।”
আরও পড়ুন:
ট্রাম্প আরও দাবি করেন, বুধবারই ইরানের ওপর নতুন করে আঘাত হানা হবে।
একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তি চায়, যা বাস্তবসম্মত ও কার্যকর হবে।তার ভাষায়, “আমরা এমন একটি চুক্তি চাই, যা অর্থবহ এবং কার্যকর হবে।”
আরও পড়ুন:
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরান ইতোমধ্যে সম্মতি জানিয়েছে, তবে চুক্তিতে এখনও আনুষ্ঠানিক স্বাক্ষর হয়নি।
তিনি বলেন, “দেখা যাক কী ঘটে।
আরও পড়ুন:
চুক্তি প্রসঙ্গে ট্রাম্প অভিযোগ করেন, দুই দেশ সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেলেও ইরান সময়ক্ষেপণ করছে।
তার দাবি, “আমরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। কিন্তু তারা আমাদের শুধু ঝুলিয়ে রাখছে, আমাদের বোকা বানাচ্ছে।”
আরও পড়ুন:
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই ট্রাম্পের এ ধরনের মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে।