পুবের কলম ওয়েবডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় বড় আপডেট দিল নির্বাচন কমিশন। কমিশনের জানানো অনুযায়ী, বিবেচনাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যেই ৫২ লক্ষের তথ্য যাচাই ও নিষ্পত্তি করা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে অষ্টম অতিরিক্ত তালিকা, যেখানে নতুন করে প্রায় ৩ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে।
আরও পড়ুন:
২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার ‘বিবেচনাধীন’ ছিলেন। বর্তমানে প্রায় ৮ লক্ষ ভোটারের নাম এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
কমিশন জানিয়েছে, প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ ৬ এপ্রিলের আগেই বাকি নামগুলির নিষ্পত্তি সম্পূর্ণ করার চেষ্টা চলছে।আরও পড়ুন:
এসআইআর প্রক্রিয়ার অধীনে ৭০৫ জন বিচারক এই কাজ করছেন। তাঁদের দেওয়া তথ্য প্রক্রিয়াকরণ করতে সময় লাগছে প্রায় ৪ থেকে ৬ ঘণ্টা, তারপর ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে অতিরিক্ত তালিকা। সুপ্রিম কোর্ট-এর নির্দেশ মেনেই এই তালিকা পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন।
আরও পড়ুন:
এদিকে ‘বিবেচনাধীন’ ভোটারদের তালিকা ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা অব্যাহত।
মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগ উঠেছে, বৈধ নথি থাকা সত্ত্বেও বহু ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। এই ইস্যুকে কেন্দ্র করে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষোভও দেখা গেছে।বিশেষ করে মালদহের কালিয়াচক এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে এসআইআর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও করার ঘটনাও সামনে এসেছে। গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত।