পুবের কলম ওয়েবডেস্ক: মালদহের মোথাবাড়ি-তে বিচারক ঘেরাও কাণ্ড ঘিরে রাজনৈতিক চাপানউতোর চরমে। সাগরদিঘির জনসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে নিশানা করে বলেন, “পুরো ঘটনাটাই পরিকল্পিত, টোটালটাই অমিত শাহ করিয়েছে।”
আরও পড়ুন:
তিনি অভিযোগ করেন, রাজ্যে অস্থিরতা তৈরি করে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। তাঁর দাবি, “বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার ছকেই এই তাণ্ডব ঘটানো হয়েছে।” এই ঘটনার জেরে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট কড়া অবস্থান নিয়েছে এবং মুখ্যসচিব, ডিজি-সহ একাধিক প্রশাসনিক কর্তাকে শোকজ করেছে।
প্রয়োজনে সিবিআই তদন্তের কথাও বলা হয়েছে।আরও পড়ুন:
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁকে এই ঘটনার বিষয়ে আগে থেকে কিছুই জানানো হয়নি। তাঁর কথায়, “রাতে সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়েছি। নির্বাচন কমিশন কার্যত রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে।” তিনি আরও দাবি করেন, নতুন প্রশাসনিক কর্তাদের নিয়োগ করে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে কমিশন।
বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, “মানুষের ক্ষোভ থাকতেই পারে, কিন্তু বিজেপি টাকা দিয়ে আপনাদের উস্কানি দিচ্ছে। কারও ফাঁদে পা দেবেন না।” একইসঙ্গে অমিত শাহের ইস্তফার দাবিও তোলেন তিনি।আরও পড়ুন:
এদিন একই সময়ে কলকাতার হাজরায় শুভেন্দু অধিকারী-র সমর্থনে রোড শো করছিলেন অমিত শাহ। সেই প্রেক্ষিতেই সাগরদিঘির সভা থেকে শাহকে সরাসরি আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। সমগ্র ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে, এবং ভোটের মুখে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।