ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেন। বেসামরিক অবকাঠামোর উপর হামলাকে তিনি ‘নৈতিক পতনের’ প্রতীক বলে অভিহিত করেছেন। তাঁর মতে, এই ধরনের হামলার মাধ্যমে ইরানকে কখনওই পিছু হটানো যাবে না।
আরও পড়ুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ক্ষতিগ্রস্ত সেতুর ছবি শেয়ার করে আরাগচি লেখেন, বে dসামরিক লক্ষ্যবস্তু—বিশেষ করে নির্মীয়মাণ সেতুতে হামলা—ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না।
বরং এটি আক্রমণকারী পক্ষের পরাজয় এবং নৈতিক অধঃপতনের ইঙ্গিত দেয়।আরও পড়ুন:
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক হামলায় ইরানের একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “অতিরিক্ত দেরি হওয়ার আগে” ইরানের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসা।
এই পাল্টাপাল্টি বক্তব্যে স্পষ্ট, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হচ্ছে এবং কূটনৈতিক সমাধানের পথ ক্রমশ জটিল হয়ে উঠছে।