পুবের কলম ওয়েবডেস্কঃ  আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা প্রায় সম্পূর্ণ করে ফেলল কংগ্রেস। সুত্রের খবর, ২৯৪ টি আসনের মধ্যে ২৮৬ আসনে লড়বে কংগ্রেস। এই আসনগুলিতে প্রার্থী তালিকা সম্পন্ন করেছে দল। আজ গভির রাতে অথবা কাল রবিবার এই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস। 

শনিবার এআইসিসি পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর ঘোষণা করেনে, ৮ আসন বাদে সব আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে।

কর্মসমিতির বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যদিও বাকি ৮ আসনে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলের তিনি ঘোষণা করেন। কংগ্রেসের প্রার্থী তালিকায় অধীর চৌধুরীর নাম থাকতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল। যদিও এবিষয়ে সরাসরি কিছু জানাননি গুলাম আহমেদ। তবে তিনি জানান, রাজ্যের যত হেভিওয়েট আছে সবাই ভোটে লড়বেন।
ফলে অধীরের নাম থাকার সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। প্রসঙ্গত, গত কয়েকটি বিধানসভা আসনে বাম কংগ্রেস একসঙ্গে জোট করে লড়েছে। তবে এবার প্রায় ২০ বছর পর ২৯৪ আসনে একাই লড়তে চলেছে কংগ্রেস। প্রসঙ্গত,  কংগ্রেস একাই ভোটে লড়ার কথা ঘোষণা করার পরেই দলের কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল। ইতিমিধ্যেই দলের তরফে কর্মীদের দেওয়াল দখল ও নির্বাচনী প্রচারের কর্মসূচীতে অংশ নিতেও বলা হয়েছে।