পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লির যন্তর মন্তরে নিট-বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিল নয়ডার এক কিশোরী। সেই ঘটনার পর দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে সে, এমনকি তার বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে গত শুক্রবার সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দেশবাসীর কাছে নিজের ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেয় ওই কিশোরী।
আরও পড়ুন:
এই ঘটনার পর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভিডিও বার্তায় বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং দেশের যুবসমাজকে নৈতিকতার বার্তা দেন।
তিনি জানান, ছোটবেলায় ভুল হতেই পারে, তবে সেই ভুল শুধরে ছোটদের সঠিক পথ দেখানোই বড়দের কর্তব্য। প্রধানমন্ত্রীর এই মহানুভবতায় কার্যত আবেগপ্রবণ হয়ে পড়েছে কিশোরীর পরিবার। সংবাদমাধ্যমের কাছে কিশোরীর মা জানিয়েছেন, মেয়ের জন্মদিনে প্রধানমন্ত্রীর এই ক্ষমাদানই তাঁদের কাছে সবচেয়ে বড় উপহার। এর মাধ্যমে তাঁর মেয়ে এক নতুন জীবন পেল বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।