ছাত্র-যুব আন্দোলনের আবহে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত আক্রমণ বা তাঁর প্রয়াত মাকে নিয়ে কটূক্তি সত্ত্বেও তিনি কাউকে শাস্তির নয়, বরং ক্ষমার চোখেই দেখতে চান। তাঁর আহ্বান, মতভেদ ভুলে সবাই মিলে দেশের উন্নয়নে কাজ করা উচিত।
আরও পড়ুন:
শুক্রবার রাতে প্রকাশিত প্রায় আড়াই মিনিটের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ওরা আমাকে তো বটেই, আমার পরলোকগত মাকেও অপমান করেছে। তবুও আমি ওদের ক্ষমা করে দিলাম।
অপমান বা কটাক্ষ কোনো সমস্যার সমাধান নয়। আসুন, আমরা সবাই মিলে ভারতের জন্য কাজ করি।”আরও পড়ুন:
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ভুল থেকে শিক্ষা নেওয়ার গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, অনেক তরুণ ভুল পরামর্শের কারণে বিভ্রান্ত হতে পারেন, কিন্তু জীবনে সবসময় নিজেকে সংশোধনের সুযোগ থাকে। তাঁর কথায়, “রাগ-ক্ষোভ সমাজে থাকতেই পারে, কিন্তু আগামী প্রজন্মকে সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব।
শাস্তি দিয়ে নয়, বোঝানোর মাধ্যমেই দিকভ্রষ্টদের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব।”আরও পড়ুন:
উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে ছাত্র-যুবদের বিক্ষোভ চলছিল। দিল্লি পুলিশের দাবি, আন্দোলনের মধ্যে কিছু সমাজবিরোধী ঢুকে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে এবং সেই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আন্দোলনের সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে এক তরুণীর কটূক্তিকে ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। সেই প্রসঙ্গেই এদিন ক্ষমার বার্তা দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমার অনুরোধ, সমাজও যেন ওদের ক্ষমা করে দেয়। আমরা সবাই মিলে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলি।”