পুবের কলম ওয়েব ডেস্ক: বর্ধমান থেকে জইশ-ই-মহম্মদ জঙ্গি সন্দেহে হামিদ মণ্ডলকে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। ধৃতের নিশানায় ছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মন্ত্রী উমেশ রাই। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে মুখ খোলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
গত বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ আবাসন থেকে হামিদ মণ্ডল নামে ওই সন্দেহভাজন জইশ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ, মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক কষছিল সে। তার কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির পুঙ্খানুপুঙ্খ তথ্য উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী কখন বাড়ি থেকে বেরোবেন, কোথায় যাবেন, তাঁর গাড়ি কোথায় পার্ক করা থাকবে এবং পরবর্তী কর্মসূচি কী এই সব খুঁটিনাটি বিবরণ ধৃতের কাছে মজুত ছিল। মুখ্যমন্ত্রীর পাশাপাশি আরও বেশ কয়েকজন ভিআইপি-র তথ্যও তার কাছে ছিল।আরও পড়ুন:
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী জানান, জঙ্গিদের স্ক্যানারে শুধু তিনি একা ছিলেন না, রাজ্যের এমওএস উমেশ রাইও ছিলেন। তবে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এর সঙ্গে আন্তর্জাতিক চক্র ও জাতীয় নিরাপত্তার বিষয় জড়িয়ে থাকায় তিনি এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি। তিনি আরও জানান, তদন্তকারী সংস্থা এসটিএফ এখনও অনেক বিষয় খতিয়ে দেখছে। আগামিকাল এসটিএফ-এর তরফেই সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে যাবতীয় তথ্য প্রকাশ্যে আনা হবে।