পুবের কলম ওয়েব ডেস্ক: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতোপ্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। কিউশু দ্বীপে আঘাত হানার পর থেকে ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। একটি শপিং মল ও পেপার মিল ধসে পড়ার ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েছে।
আরও পড়ুন:
ভূমিকম্পের পাশাপাশি বর্তমানে তীব্র গরমে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার আশ্রয়হীন মানুষ।
তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে আশ্রয়কেন্দ্রে ৩০০টি এয়ার কন্ডিশনার পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আফটারশকের ভয়ে অনেকে গাড়ি বা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ত্রাণ ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত রয়েছে।