পুবের কলম ওয়েবডেস্ক: সিকিমে ভূমিকম্প। শনিবার রাত ৮টা বেজে ৪৪ মিনিটে কালিম্পঙে ভূমিকম্প অনুভূত হয়েছে। কেঁপেছে দার্জিলিংও।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শনিবার রাত ৮টা বেজে ৪৬ মিনিটে সিকিমের মঙ্গনে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল মাটির ১৪ কিলোমিটার নীচে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.১