পুবের কলম ওয়েব ডেস্কঃ ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে ভেনেজুয়েলার লা গুইরা শহর। যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় দেড় হাজার জনের। ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর থেকেই জীবনের খোঁজে চলছে উদ্ধারকাজ। এরইমধ্যে ৪ দিন পর বাবা ও ছেলেকে জীবিত অবস্থায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করল উদ্ধারকারী দল।

  এ ঘটনা ওই এলাকায় ফরাসি ও মার্কিন উদ্ধারকর্মীদের মনে আশার আলো জাগিয়েছে। এই দুই দেশের উদ্ধারকর্মীরা আরও জীবিত মানুষকে খুঁজে বের করতে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন। 

জানা যায়, উদ্ধার করার পরেই তাঁদের কাপড়ের তৈরি স্ট্রেচারে জড়িয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। উদ্ধারের সময় তাঁদের শারীরিক অবস্থা মোটেও ভালো ছিল না। দ্রুত তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

  গত বুধবারের ভূমিকম্পে এই উপকূলীয় রাজ্যটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিপর্যয়ে প্রায় ১ হাজার ৫০০ জন নিহত হয়েছেন। হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকারী দলগুলো ২৪ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালাচ্ছে। প্রাণের খোঁজে সার্চ ক্যামেরা ব্যবহার করে ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালানো হচ্ছে।

ফরাসি সিভিল সিকিউরিটির এক সদস্য বলেন, ‘চার দিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা যেকোনো মানুষের মতোই তাঁরা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। তাই আমরা তাঁদের শরীরে জল শূন্যতা দূর করতে এবং বিভিন্ন ওষুধ দেওয়ার যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। তবে উদ্ধারের এই প্রক্রিয়া খুবই ধীরগতিতে চলছে বলেই অইজগ উঠেছে। উল্লেখ্য, ওই এলাকার উদ্ধারকারী দলটিতে ফরাসি সিভিল সিকিউরিটি এবং ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিমের মার্কিন উদ্ধারকর্মীরা রয়েছেন। এই মার্কিন টিম একদিন আগেই মা ও তাঁর ৯ মাস বয়সী শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছিল। এবার উদ্ধার হল বাবা ও ছেলে।