২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মণিপুরে ভূমিকম্প! কাঁপল মেঘালয় সহ পড়শি দেশ বাংলাদেশও

পুবের কলম ওয়েবডেস্ক: মণিপুরে ভূমিকম্প! গভীর রাতে ভূমিকম্প হয়। মাঝারি মাত্রার ভূমিকম্পে মেঘালয়-সহ আশেপাশের এলাকা কেঁপে ওঠে। বাংলাদেশেও এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মণিপুরের চূড়াচাঁদপুর জেলা। রাত ১টা ৫৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার নীচে ভূমিকম্প হয়েছে।

গভীর রাতে ভূমিকম্প হওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ভয়ে রাস্তায় চলে আসে একাধিক মানুষ। বাসিন্দারা জানিয়েছেন, গভীর রাতে আচমকা মনে হয়েছিল যেন ঘর দুলছে।মণিপুরের পাশাপাশি মেঘালয়ের একাধিক এলাকাও ভূমিকম্পে কেঁপে ওঠে। পড়শি দেশ বাংলাদেশে ঢাকা-সহ  উত্তর-পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। তবে বাংলাদেশেও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

আরও পড়ুন: মণিপুরে ফের উত্তেজনা: উখরুলের লিটান গ্রামে দুই উপজাতি গোষ্ঠীর সংঘর্ষ, জারি কড়া বিধিনিষেধ

আরও পড়ুন: কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান
ট্যাগ :
সর্বধিক পাঠিত

এসআইআর: তামিলনাড়ুতে বাদ পড়ল ৭৪ লক্ষের বেশি নাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মণিপুরে ভূমিকম্প! কাঁপল মেঘালয় সহ পড়শি দেশ বাংলাদেশও

আপডেট : ২৮ মে ২০২৫, বুধবার