২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মণিপুরে চলমান সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিরিয়াস নন, ‘শুধুই শিলান্যাস করতে গিয়েছিলেন’, অভিযোগ কংগ্রেসের

পুবের কলম ওয়েবডেস্ক : মণিপুরে চলমান সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিরিয়াস নন—এমন অভিযোগ তুলেছে কংগ্রেস। রাজ্য কংগ্রেস সভাপতি কেইশাম মেঘচন্দ্র সিংয়ের দাবি, শনিবারের সফর কেবল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তিনি বলেন, ভুক্তভোগী মানুষ ন্যায়বিচার, পুনর্বাসন ও শান্তির রোডম্যাপ আশা করলেও তা মেলেনি।

মেঘচন্দ্র সিং অভিযোগ করেন, গত ২৮ মাসে মণিপুরে না এসে মোদি কেবল প্রতীকী সফর করেছেন। তাঁর মতে, এই সফর রাজ্যের অশান্ত পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত নয়। কংগ্রেস আরও দাবি করেছে, কেন্দ্র এখনও কুকি-মেতেই সম্প্রদায়ের মধ্যে সংলাপ শুরু করতে ব্যর্থ, ফলে সংকট দীর্ঘায়িত হচ্ছে। তাঁদের বার্তা—মণিপুরবাসী শান্তি ও স্বাভাবিকতা ফেরাতে কার্যকর পদক্ষেপ চান।

আরও পড়ুন: মণিপুরে ফের উত্তেজনা: উখরুলের লিটান গ্রামে দুই উপজাতি গোষ্ঠীর সংঘর্ষ, জারি কড়া বিধিনিষেধ

আরও পড়ুন: কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান
সর্বধিক পাঠিত

ইউনূস সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতির বিস্ফোরক অভিযোগ: ‘আমায় বারবার অপমান করা হয়েছে’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মণিপুরে চলমান সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিরিয়াস নন, ‘শুধুই শিলান্যাস করতে গিয়েছিলেন’, অভিযোগ কংগ্রেসের

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার