সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য মিড-ডে মিল আরও পুষ্টিকর ও আকর্ষণীয় করতে বড় পদক্ষেপের ভাবনা তামিলনাড়ু সরকারের। প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে অন্তত একদিন মিড-ডে মিলের মেনুতে চিকেন বিরিয়ানি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এবং মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন:
মিড-ডে মিল প্রকল্পে তামিলনাড়ু দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম অগ্রণী রাজ্য।
১৯৫০-এর দশকে তৎকালীন মুখ্যমন্ত্রী কামরাজ প্রথম এই প্রকল্প চালু করেন। পরে করুণানিধি মেনুতে ডিম যুক্ত করেন, এমজিআর প্রকল্পকে আরও পুষ্টিকর করে তোলেন এবং জয়ললিতা সপ্তাহজুড়ে নিয়মিত ডিম সরবরাহের ব্যবস্থা করেন।আরও পড়ুন:
এবার সেই ধারাবাহিকতায় রাজ্যের শিক্ষামন্ত্রী রাজমোহন জানিয়েছেন, পড়ুয়াদের পুষ্টি ও খাবারের বৈচিত্র্য বাড়ানোর লক্ষ্যে সপ্তাহে একদিন চিকেন বিরিয়ানি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, “আগের সরকারগুলো যেমন ধাপে ধাপে মিড-ডে মিলকে সমৃদ্ধ করেছে, আমরাও নতুন কিছু যোগ করতে চাই।
অন্তত সপ্তাহে একদিন সরকারি স্কুলে বিরিয়ানি পরিবেশন করার ইচ্ছা রয়েছে।”সরকারের সূত্রে জানা গেছে, প্রস্তাবটি বর্তমানে মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের বিবেচনাধীন রয়েছে। তাঁর অনুমোদন মিললেই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আরও পড়ুন:
এছাড়া, আগের সরকারের চালু করা স্কুলের ব্রেকফাস্ট প্রকল্পের বরাদ্দও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে পড়ুয়াপিছু ১৫ টাকা বরাদ্দ থাকায় একই ধরনের খাবার বারবার পরিবেশন করতে হয়। বরাদ্দ বাড়ানো হলে প্রতিদিন আরও বৈচিত্র্যময় ও পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব হবে বলে আশা করছে রাজ্য সরকার।