ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা দেশগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক বা কৌশলগত কর্মকাণ্ডে সহায়তা অব্যাহত থাকলে সংশ্লিষ্ট দেশগুলোকে এর ‘কঠোর পরিণতি’ ভোগ করতে হবে।

বৃহস্পতিবার মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে বলা হয়েছে, আগ্রাসী শক্তিকে সহযোগিতা করার যেকোনো প্রচেষ্টার জবাব কঠোরভাবে দেওয়া হবে।


বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। সংস্থাটির ভাষ্য, “হরমুজ প্রণালি আমাদের ভূখণ্ডের অংশ এবং আইআরজিসি নৌবাহিনীর নাবিকরা এর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বহিরাগত শক্তিকে এখানে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।”

আইআরজিসি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র আঞ্চলিক নৌ চলাচলে হস্তক্ষেপ, চাপ সৃষ্টি এবং হুমকির নীতি অব্যাহত রাখলে হরমুজ প্রণালিকে পুরোপুরি উন্মুক্ত রাখার কোনো সুযোগ থাকবে না।